প্রতিনিধি ২ জানুয়ারি ২০২৬ , ৪:৪৮:৪৮ প্রিন্ট সংস্করণ
আবু বকর সিদ্দিক, মুন্সিগঞ্জ প্রতিনিধি

আপোশহীন নেত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার কুমারভোগ ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগেএই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থীঅ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।তিনি তাঁর বক্তব্যে বলেন,বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের আপসহীন প্রতীক।তাঁর ত্যাগ ও নেতৃত্ব দেশের মানুষ আজীবন স্মরণ করবে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনমুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম. সুভ আহমেদ।
এবং জেলা সদস্য অবাক তালুকদার।অনুষ্ঠানটি পরিচালনা করেন মো.সিরাজুল ইসলাম শিপন।
এ সময় আরও উপস্থিত ছিলেনকুমারভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি কাউসার তালুকদার।বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান খানসহবিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়।পরে মরহুমার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতিরশান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

















