খুলনা

ঝিনাইদহ–১ (শৈলকুপা) আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা

  প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২৬ , ১২:৩৭:১৮ প্রিন্ট সংস্করণ

বাবুল আক্তার, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ–১ (শৈলকুপা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সিনিয়র এডভোকেট মোঃ আসাদুজ্জামান–এর মনোনয়নপত্র প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।
শনিবার ৩ জানুয়ারি সকাল ৯ টায় শুরু হওয়া
নির্বাচনী যাচাই–বাছাই শেষে রিটার্নিং অফিসার কার্যালয় থেকে জানানো হয়, দাখিলকৃত কাগজপত্রে কোনো ধরনের ত্রুটি না থাকায় তার মনোনয়নপত্র বৈধ হিসেবে গৃহীত হয়েছে।
মনোনয়ন বৈধ ঘোষণার খবরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। এ সময় তারা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, ঝিনাইদহ–১ আসনে বিএনপির পক্ষ থেকে
মোঃ আসাদুজ্জামান দীর্ঘদিন ধরে আইন ও জনসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।

আরও খবর

Sponsered content