প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২৬ , ২:৩৭:০০ প্রিন্ট সংস্করণ
রায়গঞ্জ ( সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা

সিরাজগঞ্জে রায়গঞ্জের নিমগাছী বাজারে সমিতির অবৈধ শাখা খুলে সিএনজি থেকে চাঁদা আদায়ের প্রতিবাদে, সিরাজগঞ্জ জেলা অটোরিক্সা, অটোটেম্পু,সিএনজি মালিক সমিতি ভূঞাগাঁতী কার্যালয়ে। এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়
০৩/০১/২৬ তারিখ শনিবার সকাল ১১.৩০ মিনিটে ভুঁইয়াগাঁতী অটোরিক্সা, অটোটেম্পু,সিএনজি মালিক সমিতির ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ আব্দুল হাদি লিখিত বক্তব্য পাঠ করেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সভাপতি প্রবীণ কুমার গুণ (লিটন), সাধারণ সম্পাদক এরশাদ আলী আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ সভাপতি আব্দুর রহমান সহ সমিতির সদস্যবৃন্দ।
লিখিত বক্তব্যে বক্তারা বলেন, নিমগাছী বাজারে অবৈধভাবে অটোরিকশা, অটোটেম্পু,হিউম্যান হলার মালিক সমিতি শাখা খুলে আলী আশরাফ, রফিকুল ইসলাম, কাউয়ুম সেখ, রেজাউল সেখ, আব্দুল আলিমের নেতৃত্বে নিমগাছী বাজারে প্রতি সিএনজি থেকে মাসে ৩০০ টাকা ও প্রতিদিন রশিদের মাধ্যমে ৩০ টাকা চাঁদা আদায় করেন।
তারা অভিযোগ করেন, সিরাজগঞ্জ জেলা অটোরিক্সা, অটোটেম্পু, সিএনজি মালিক সমিতির প্রধান কার্যালয় ভূঞাগাঁতী থাকা সত্ত্বেও কিভাবে ৬ কিঃ মিটারের মধ্যে নিমগাছীতে আরেকটি সমিতি শাখার অনুমোদন দেওয়া হলো তা তাদের বোধগম্য নয়।
তারা সংবাদ সম্মেলনে চাঁদা আদায় করার তীব্র নিন্দা ক্ষোভ প্রকাশ করেন। সাথে সাথে প্রশাসনের প্রতি অবৈধ চাঁদা আদায়ের বন্ধের দাবিও জানানো হয়। চাঁদা আদায় বন্ধ না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানান বক্তারা।

















