তথ্যকণিকা

কুড়িগ্রাম সীমান্তে ২৯ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ গরু-মহিষ ও মাদক জব্দ

  প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২৬ , ১:১৬:২১ প্রিন্ট সংস্করণ

আহম্মেদুল কবির, কুড়িগ্রামঃ

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের বিশেষ অভিযানে গত ৭২ ঘণ্টায় চোরাচালানি পণ্যসহ প্রায় ২৯ লাখ টাকা মূল্যের ভারতীয় গবাদিপশু ও মাদক জব্দ করা হয়েছে।

আজ ৫ জানুয়ারি সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।

বিজিবি সূত্রে জানায়, কুড়িগ্রাম সীমান্তে বিভিন্ন এলাকায় চোরাচালান প্রতিরোধে গত ৭২ ঘণ্টায় ধারাবাহিক ভাবে অভিযান পরিচালনা করা হয়। এ সব অভিযানে সর্বমোট ২৮ লাখ ৪১ হাজার ৪০০ টাকা মূল্যমানের বিভিন্ন ধরনের অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় মহিষ ও গরু, মদ, গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, চিনি, ফুচকা, কসমেটিকসসহ অন্যান্য নিষিদ্ধ ও অবৈধ সামগ্রী।

আরও খবর

Sponsered content