প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২৬ , ৩:৪৫:১৩ প্রিন্ট সংস্করণ
আল মিরাজ, ডিমলা উপজেলা প্রতিনিধি

নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত ও বিএনপি জোটের প্রার্থী মাঃ মনজুরুল ইসলাম আফেন্দী ডিমলা উপজেলায় ব্যাপক গণসংযোগ করেছেন।
মঙ্গলবার (০৬ জানুয়ারি ২০২৬) তিনি ডিমলা উপজেলার ঠাকুরগঞ্জ, টুনিরহাট, কেয়ার বাজার, সরদারের হাট ও চাপানি বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও বাজারে গণসংযোগ ও পথসভা করেন।
গণসংযোগকালে তিনি সাধারণ জনগণ, ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় এলাকার ভোটারদের খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া মনোযোগ দিয়ে শোনেন।
মনজুরুল ইসলাম আফেন্দী বলেন, “ফ্যাসিস্ট সরকার দেশের গণতন্ত্র ধ্বংস করেছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে বিএনপি জোটকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের মাধ্যমে বিজয়ী করতে হবে।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
গণসংযোগকালে তার সঙ্গে তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তিনি জনগণকে বিএনপি জোটের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

















