প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২৬ , ৩:২৯:৫৮ প্রিন্ট সংস্করণ
সুরঞ্জন তালুকদার (মধ্যনগর প্রতিনিধি):

কলমাকান্দা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সংগঠন ‘কলমাকান্দা পরিবার’-এর এডমিন, সাংবাদিক কাজল তালুকদারের পিতা হরেন্দ্র তালুকদার আর নেই।
বার্ধক্যজনিত কারনে তিনি মঙ্গলবার, (৬ জানুয়ারি) সকালে সাড়ে ছয়টার দিকে কলমাকান্দা উপজেলার মনতলা পশ্চিম পাড়া নিজ বাড়িতে পরলোক গমন করেছেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি ১৯৩৬ সালে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের রানাগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ধরণীকান্ত তালুকদার ও মাতা নির্মলা তালুকদার।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া বড়খাপন ইউনিয়নের রানাগাঁওয়ে নিজ গ্রামে অনুষ্ঠিত হবে

















