প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২৬ , ২:২৮:৫১ প্রিন্ট সংস্করণ
আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ প্রতিনিধি।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বিনামূল্যে চোখের চিকিৎসা পাওয়া শতাধিক রোগীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার সকালে উপজেলার খড়িয়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।খড়িয়া মুক্তি সংঘের আয়োজনে এবং সোগো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নাসিমুল গনীর অর্থায়নে রোগীদের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়,গত ২৯ ডিসেম্বর খড়িয়া মুক্তি সংঘের উদ্যোগে সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসা দেওয়া হয়।চিকিৎসাকালে শতাধিক রোগীকেচোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়।বাছাই করা এসব রোগীর মাঝে অপারেশন- পরবর্তী ওষুধের পাশাপাশিশীতবস্ত্র বিতরণ করা হয়েছে।খড়িয়া মুক্তি সংঘের সাবেক সাধারণ সম্পাদকসাইদুর রহমান খোকন বলেন,
মানবিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোগো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো.নাসিমুল গনী।বিশেষ অতিথি ছিলেন পরিচালক ডা নাহিদ হাসান নিশ এছাড়া নাসিরউদ্দিন বেপারী,আবদুল কাদির সওদাগর,মোহাম্মদ কামাল শেখ ও ডা.মিনাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

















