প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২৬ , ১:২১:২৬ প্রিন্ট সংস্করণ
রায়হান উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ দ্বীপে বহুল প্রতীক্ষিত মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় দক্ষিণ দ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উৎসবমুখর পরিবেশে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
উদ্বোধনী দিনে পরপর দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রথম ম্যাচে কুতুবজোম মক্কীকাটা খেলোয়াড় একাদশের বিপক্ষে মুখোমুখি হয় এফএমসি সায়েম ক্রীড়া পরিষদ, দক্ষিণ দ্বীপ। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ১-০ গোলে জয়লাভ করে এফএমসি সায়েম ক্রীড়া পরিষদ।
দ্বিতীয় ম্যাচে পারলে ঠেকাও খেলোয়াড় একাদশ (ডিয়াংপাড়া) বনাম জুনিয়র খেলোয়াড় একাদশ (পাঞ্জেখানা)-এর মধ্যকার খেলায় ১-০ গোলে জয় ছিনিয়ে নেয় পারলে ঠেকাও খেলোয়াড় একাদশ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সরোয়ার রোমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
আতিকুর রহমান (সাবেক ছাত্রনেতা, রামু উপজেলা ছাত্র ফোরাম)
মো. এরশাদ উল্লাহ (সদস্য সচিব, রামু উপজেলা স্বেচ্ছাসেবক দল)
ওমর ফারুক (সদস্য সচিব, স্বেচ্ছাসেবক দল, কক্সবাজার শহর শাখা)
এছাড়াও উপস্থিত ছিলেন ফতেখাঁরকুল ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মুফিজুর রহমান, মৎস্যজীবী দল বিএনপির আবদুল গনি, আবদুল্লাহ, আবদুল হক সহ সেনাবাহিনীর সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান উদ্বোধক সরোয়ার রোমন তাঁর বক্তব্যে বলেন,
“দীর্ঘদিন পর এমন সুন্দর খেলাধুলার আয়োজন হয়েছে। খেলাধুলা মানেই আনন্দ, সম্প্রীতি ও সুস্থ প্রতিযোগিতা। যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।” তিনি এই আয়োজনের জন্য আয়োজক কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানান।
আয়োজক কমিটির সভাপতি যুবনেতা নুরুল আলম বলেন,
“এই টুর্নামেন্ট সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
আয়োজক কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সার্বিক সহযোগিতার জন্য উপস্থিত সকল ক্রীড়াপ্রেমীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আয়োজক কমিটির সদস্য, শিক্ষানবিশ আইনজীবী ও সাংবাদিক রায়হান উদ্দিন।
আয়োজক কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
মোহাম্মদ জিসান, তারেক, ইরফান, মহেরাজ, রকিব, আবিদ, মিজান, ইসাম, তুহিন, সা’দ ও সাইম।

















