প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২৬ , ১১:৪৩:৩৪ প্রিন্ট সংস্করণ
আহম্মেদুল কবির, কুড়িগ্রামঃ

তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুড়িগ্রামে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
হতকাল ৯ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুড়িগ্রাম সদর পৌরসভার ৫ নং ওয়ার্ডের ঘোষপাড়ায় এ দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
সাবেক উপজেলা নির্বাচন অফিসার (অবঃ) মোঃ আব্দুল মালেকের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক এমপি মোঃ উমর ফারুখ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম–২ ( কুড়িগ্রাম সদর, রাজারহাট, ফুলবাড়ী ) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সোহেল হোসনাইন কায়েকোবাদ, জেলা বিএনপির অন্যতম সদস্য সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, সদস্য এডভোকেট আশরাফ আলী, মটর শ্রমক নেতা আব্দুল মালেক, ডাক্তার বেলাল হোসেন, ব্যবসায়ী আব্দর রাজ্জাক,সাবেক ব্যাংক কর্মকর্তা মোঃ মনসুর রহমান, সাবেক পৌর কমিশনার রোস্তম আলী তোতা, আল-হারুনুজ্জামান হারুন,সহ স্থানিয় গন্য-মান্য ব্যক্তিবর্গ।
দোয়া মাহফিল পরিচালনা করেন ঘোষপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা সাঈদ বীণ ইমান। মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়, মোনাজাতের আগে খালেদা জিয়ার দীর্ঘ কর্মময় জীবনের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও দোয়া মাহফিলে সদ্য প্রয়াত জেলা যুবদল সভাপতি রায়হান কবিরের রুহের মাগফিরাত কামনা করা হয়।
শোকসভায় বক্তারা গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি সম্মান জানান। এর আগে জুম্মার নামাজ শেষে হাটিরপাড়া জামে মসজিদেও অপর আরও একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাওলানা লিয়কত আলীর পরিচালনায়
এ সময় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম–২ ( কুড়িগ্রাম সদর, রাজারহাট, ফুলবাড়ী ) আসনের ধানেরশীষ প্রতীকের প্রার্থী সোহেল হোসনাইন কায়েকোবাদ, হাটিরপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মাহাবুবার রহমান, জেলা বিএনপির অন্যতম সদস্য সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, সাংবাদিক আহমেদুল কবির, মসজিদ কমিটির যুগ্ম সম্পাদক ও জেলা বিএনপির সদস্য এডভোকেট আশরাফ আলী, মসজিদ কমিটির কোষাধ্যক্ষ প্রফেসর আল- হোসাইনুজ্জামান সহ স্থানীয় মুসল্লিবৃন্দ।

















