তথ্যকণিকা

হবিগঞ্জে নিখোঁজের ২ দিন পর মাদ্রাসা ছাত্রের চোখ উপড়ানো মরদেহ উদ্ধার

  প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২৬ , ১২:১০:২৫ প্রিন্ট সংস্করণ

ষ্টাপরির্পোটার ​হবিগঞ্জঃ

হবিগজ্ঞ সদর তেঘরিয়া এলাকায় নিখোঁজের দুই দিন পর মোঃ রাফি (৯) নামের মাদ্রাসা ছাত্রের বীভৎস মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘঠনাটি গত শুক্রবার দুপরে শহরের খোয়াই নদীর পাড়ে একটি কলাগাছের নিচ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ঘাতকরা শিশুটির দুটি চোখ উপড়ে ফেলেছে বলে জানা গেছে, যা এলাকায় চরম চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি করেছে।

​নিহত রাফি হবিগজ্ঞ সদর তেঘরিয়া এলাকার মাওলানা মাহবুবুর রহমানের একমাত্র সন্তান। পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার থেকে রাফি নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজিসহ এলাখায় মাইকিং করেও তার কোনো সন্ধান না পেয়ে পরিবার ও স্বজনরা দিশেহারা হয়ে পড়েন। নিখোঁজের দুই দিন পর গত শুক্রবার দুপুরে স্থানীয়রা দক্ষিন তেঘরিয়া নামক এলাখায় খোয়াই নদীর ছড়ার পার্শ্ববর্তী কলাগাছের ঝোপের মধ্যবর্তী স্হানে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উদ্ধারের সময় শিশুটির মরদেহ অত্যন্ত হৃদয়বিদারক অবস্থায় ছিল। ঘাতকরা অত্যন্ত নিষ্ঠুরভাবে রাফিকে হত্যা করেছে এবং তার দুটি চোখ উপড়ে নিয়েছে। এই অমানবিক ও পৈশাচিক হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাখায় শোকের ছায়া নেমে আসে।
​পুলিশ জানিয়েছে,এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই নৃশংস ঘটনার পেছনে কারা জড়িত, তা উদঘাটনে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
অপরদিগে ​একমাত্র সন্তানকে হারিয়ে রাফির বাবা-মা পরিবারের লোকজন এখন বাকরুদ্ধ। এলাকাবাসী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই নিষ্ঠুরতার বিচারের দাবী জানিয়েছেন বিভিন্ন সংগঠন ও ঐএলাখার সচেতন নাগরিক মহল।

আরও খবর

Sponsered content