প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২৬ , ৭:৪০:৪৩ প্রিন্ট সংস্করণ
গাইবান্ধা প্রতিনিধি মোঃ মোনারুল ইসলাম

গণতন্ত্রের মা ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী এবং আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাইবান্ধা সদর উপজেলার ১২ নং কামারজানি ইউনিয়নে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১১ই জানুয়ারি ২০২৫ ইং তারিখে দুপুর ২ঘটিকায় ১২ নং কামারজানি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১২ নং কামারজানি ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোঃ শাহজালাল মাস্টার এবং সঞ্চালনা করেন অত্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ পাপুল মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক, গাইবান্ধা সদর ২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা জনাব আনিসুজ্জামান খান বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ মোশারফ হোসেন বাবু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ মকসুদার রহমান মাস্টার এবং সদর উপজেলা বিএনপির ২নং সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ হারুন অর রশিদ খান রাহাত।
প্রধান অতিথির বক্তব্যে আনিসুজ্জামান খান বাবু বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধার করাই বিএনপির মূল লক্ষ্য। তিনি বলেন, গাইবান্ধা সদর–২ আসনের মানুষ দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার ও কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে তিনি এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি এবং কর্মসংস্থানের উন্নয়নে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে মাঠে থাকার আহ্বান জানান।
বেগম খালেদা জিয়াকে স্মরণ করে তিনি বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র রক্ষার এক আপোষহীন নেত্রী। তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি সাহসিকতার সঙ্গে দেশ পরিচালনা করেছেন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর আদর্শ অনুসরণ করেই বিএনপি গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখবে বলেও তিনি উল্লেখ করেন।বিশেষ অতিথিরাও মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণতন্ত্রে তাঁর অবদানের কথা তুলে ধরেন।এসময় দোয়া ও মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এই দোয়া মাহফিলে ১২ নম্বর কামারজানি ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

















