ইসলামী জীবন

যাত্রাপুর ইউনিয়নের মর্শিতপুরে দোয়া মাহফিল, বক্তব্য ও মোনাজাত করেন ডাক্তার মাওলানা ফেরদৌস আলী

  প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২৬ , ৪:০৫:১৯ প্রিন্ট সংস্করণ

বিশেষ প্রতিনিধি মোঃ রাকিবুল ইসলাম

বাগেরহাট সদর উপজেলার ৬ নং যাত্রাপুর ইউনিয়নের মর্শিতপুর গ্রামে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলটি রেজা ভাইয়ের মাতা ইন্তেকাল করায় তাঁর রূহের মাগফিরাত কামনায় আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট সদর উপজেলা আমির ডাক্তার মাওলানা ফেরদৌস আলী। তিনি প্রথমে উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। বক্তব্য শেষে তিনি মরহুমার রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

এই দোয়া মাহফিলে গ্রাম-পাড়া প্রতিবেশীসহ গ্রামের সকল শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পাঠ করা হয়। কোরআন তেলাওয়াত ও দোয়া পাঠ শেষে দোয়া মাহফিল সম্পন্ন করা হয়।

দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।

দোয়া মাহফিলটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়

আরও খবর

Sponsered content