তথ্যকণিকা

হবিগঞ্জ ৫৫ বিজিবি হাতে দেড় কোটি টাকা মুল্যের ভারতীয় পন্য আটক

  প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২৬ , ১:৪৭:৩৫ প্রিন্ট সংস্করণ

ষ্টাফ রির্পোটার, হবিগঞ্জ

হবিগঞ্জ ৫৫ বিজিবির অভিযানে অভিনব কায়দায় গোপনে ট্রাক ভর্তি পুরাতন কার্টুনের নিচে লুকিয়ে পরিবহনকালে প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকস, শাড়ীসহ, জিরা জব্দ করেছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে নিয়মিতভাবে কঠোর অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স, ভারতীয় শাড়ীসহ জিরা জব্দ করেছে, যার সিজার মূল্য প্রায় ১ কোটি ৫৫ লক্ষ টাকা।

বিজিবি সূত্র জানাযায় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবির চৌখশ ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল অদ্য ১১ জানুয়ারি ২০২৬ তারিখ সীমান্ত হতে আনুমানিক ০৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন ঢাকা সিলেট মহা সড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগতভাবে অবস্থান নিয়ে আত্মগোপন করে থাকে। বিকাল আনুমানিক ৫ টার দিকে ০১টি পুরাতন কাগজের কার্টুন ভর্তি ট্রাক আসতে দেখে গাড়ীটি সংকেত দিয়ে থামানো হয়। এসময় ট্রাকটি তল্লাশী করে কার্টুন ভর্তি ট্রাকের নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ভারতীয় বিপুল পরিমান কসমেটিকস, শাড়ীসহ জিরা দেখতে পাওয়া যায়। বিজিবি টহল দলকে মালামালের কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় উক্ত মালামালগুলো জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় পণ্যের সর্বমোট সিজার মূল্য ১ কোটি ৫৫ লক্ষ টাকা।

জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন আছে। একই সঙ্গে চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেফতার করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। মাদক ও চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে সীমান্তবর্তী জনগণকে সহযোগিতার আহবান জানিয়েছে বিজিবি।

আরও খবর

Sponsered content