খুলনা

পাগলা শ্যামনগর উত্তরপাড়া স্পোর্টিং ক্লাবের পাঁচ দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শুরু

  প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৬ , ১১:৫৫:১৯ প্রিন্ট সংস্করণ

বাগেরহাট জেলা প্রতিনিধি মোঃ রাকিবুল ইসলাম

পাগলা শ্যামনগর উত্তরপাড়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে পাঁচ দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) শুরু হয়েছে। পাগলা শ্যামনগর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ প্রতিযোগিতার প্রথম দিনে হাডুডু খেলা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব সুমন আইরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জনাব গোলাম মোস্তফা, পাগলা শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব গোলাম রায় এবং বিশিষ্ট সমাজসেবক জনাব শেখ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাগলা শ্যামনগর উত্তরপাড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি জনাব মোজাফফর সাহিদুল ইসলাম। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক জনাব শেখ আফজাল হোসেন এবং সার্বিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কোষাধ্যক্ষ জনাব শেখ আব্দুর রব।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুমন আইরিন বলেন, নির্বাচনের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট আচরণবিধি রয়েছে। সেই আচরণবিধি মেনে আইনশৃঙ্খলার প্রতি লক্ষ্য রেখে খেলাধুলাসহ সব কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করতে হবে। তিনি এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা রাখে বলেও মন্তব্য করেন।

তিনি আয়োজকদের এ পাঁচ দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্যোগের প্রশংসা করেন এবং প্রথম দিনের হাডুডু খেলাকেও স্বাগত জানান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়।

এরপর একে একে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিদের ব্যাজ পরিয়ে দেওয়া হয় এবং প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরবর্তীতে প্রথম দিনের ক্রীড়া কার্যক্রম হিসেবে হাডুডু খেলা শুরু হয়।

অনুষ্ঠানটি আনন্দময় ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। স্থানীয় দর্শক ও উপস্থিত জনসাধারণ জানান, ফকিরহাট উপজেলায় এমন সুন্দর ও সুশৃঙ্খল ক্রীড়া আয়োজন দেখে তারা অত্যন্ত আনন্দিত।

উল্লেখ্য, আগামী ১৩, ১৪, ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি প্রতিদিন সকাল ৯টা থেকে দৌড়, ফুটবল, হাডুডু ও শরীরচর্চাসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হবে।

আরও খবর

Sponsered content