নাগরিক সংবাদ

গাইবান্ধার তিন থানার মোড়ের ব্রিজ ভেঙে চরম দুর্ভোগ, যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা

  প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২৬ , ১১:৩৫:০৮ প্রিন্ট সংস্করণ

গাইবান্ধা প্রতিনিধি —

গাইবান্ধা জেলার তিন থানার মোড় এলাকায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ব্রিজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। ব্রিজের মাঝখানে বড় গর্ত সৃষ্টি হয়ে নিচের রড বের হয়ে গেছে। ঝুঁকি এড়াতে স্থানীয়রা কাঠের তক্তা বসিয়ে সাময়িকভাবে চলাচলের ব্যবস্থা করলেও এটি কোনোভাবেই নিরাপদ নয়।

এই ব্রিজটি দিয়ে প্রতিদিন গাইবান্ধা সদর, সাঘাটা ও পলাশবাড়ী উপজেলার হাজারো মানুষ যাতায়াত করে। ব্রিজটি ক্ষতিগ্রস্ত হওয়ায় মোটরসাইকেল, ভ্যান, অটোরিকশা ও পণ্যবাহী যান চলাচল মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে রাতে এবং বৃষ্টির সময় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই ব্রিজটির অবস্থা নাজুক ছিল। একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত সংস্কার না করা হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

এলাকাবাসীর দাবি, জনগুরুত্বপূর্ণ এই ব্রিজটি দ্রুত মেরামত অথবা নতুন করে নির্মাণ করে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা হোক। অন্যথায় যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে বলে সতর্ক করেছেন স্থানীয়রা।

আরও খবর

Sponsered content