প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২৬ , ২:১২:৫২ প্রিন্ট সংস্করণ
উখিয়া প্রতিনিধি রেজাউল

উখিয়া স্টেশন মসজিদের জুমার খুতবায় সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বক্তব্য উপস্থাপন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মসজিদের একজন নিয়মিত মুসল্লি। তিনি মনে করেন, মসজিদ একটি সার্বজনীন ইবাদতের স্থান, যেখানে সব দল ও মতের মানুষ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য উপস্থিত হন।
ওই মুসল্লির পক্ষ থেকে জানানো হয়, রাজনৈতিক বক্তব্য শোনার জন্য বিভিন্ন স্থানে সভা-সমাবেশ অনুষ্ঠিত হয় এবং আগ্রহীরা সেখানে অংশগ্রহণ করতে পারেন। কিন্তু জুমার খুতবা সাধারণ মুসল্লিদের জন্য একটি ধর্মীয় ও আত্মশুদ্ধির সময়—এখানে রাজনৈতিক আলোচনা অনুচিত বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, অতীতের বিভিন্ন রাজনৈতিক শাসনামলেও অনেক হক্কানি আলেম খুতবাকে রাজনৈতিক বক্তব্যমুক্ত রেখেছেন। এ প্রসঙ্গে তিনি সাবেক বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের ঘটনার দৃষ্টান্ত উল্লেখ করে ভবিষ্যতে খুতবা প্রদানের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বনের আশাবাদ ব্যক্ত করেন।
ওই মুসল্লি সম্মানিত উখিয়া স্টেশন মসজিদের খতিব নিয়ামত বিন কামাল হুজুরের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে বলেন, দ্বীনের স্বার্থে খুতবায় যেন রাজনৈতিক মতাদর্শের পরিবর্তে কোরআন-সুন্নাহভিত্তিক নসিহত ও দ্বীনি আলোচনা প্রাধান্য পায়—এটাই সাধারণ মুসল্লিদের প্রত্যাশা।

















