প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২৬ , ৩:১৭:২০ প্রিন্ট সংস্করণ
মোঃমাসুদ রানা,স্টাফ রিপোর্টারঃ

খাগড়াছড়ির রামগড়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ধানের শীষে প্রতীকের সমর্থকরা।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে রামগড় প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটির আহ্বায়ক মোঃ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে পৌরসভার ০৩নং ওয়ার্ড গর্জনতলী এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করে, ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল ওয়াদুদ ভুইয়ার পক্ষে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন, রামগড় প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটির সদস্য সচিব রামগড় পৌর বিএনপির সিনিয়র সহ- সভাপতি মোঃ সুজায়েত আলী সুজা, সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন হারুন, রামগড় প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটির সদস্য, মুসা আহমেদ,আবুল হোসেন মুন্সি, বিকাশ নাথ , সাধন দে, আব্দুল মন্নান (আবরণ) সহ উপজেলা বিএনপি ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মী।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান নেতা-কর্মীরা।

















