ইসলামী জীবন

লৌহজংয়ে ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলে বিএনপির এমপি প্রার্থী আব্দুস সালাম আজাদের উপস্থিতি

  প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৬ , ১২:২৬:১০ প্রিন্ট সংস্করণ

আবু বকর সিদ্দিক:-মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার উত্তর মেদিনীমন্ডল খানবাড়িতে ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল ও দোয়া মাহফিল ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।খানবাড়ি জামে মসজিদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত এ মাহফিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতি লক্ষ্য করা যায়।

মরহুম কবরবাসীদের রুহের মাগফিরাত ও ঈসালে সাওয়াব কামনায় আয়োজিত মাহফিলে সকাল থেকেই বিভিন্ন বয়সের মুসল্লিরা অংশগ্রহণ করেন।
মাহফিলের প্রধান বক্তা হিসেবে ওয়াজ পেশ করেন ঢাকার বায়তুল মামুর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোবারক করিম সিদ্দিকী।

তিনি তাঁর বয়ানে ইসলামের মৌলিক শিক্ষা, নৈতিকতা, ইহকাল ও পরকালের সফলতা এবং আল্লাহর পথে চলার গুরুত্ব তুলে ধরেন। তাঁর হৃদয়স্পর্শী বক্তব্যে মুসল্লিরা আবেগাপ্লুত হয়ে পড়েন।মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট আব্দুস সালাম আজাদ।তিনি উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন এবং মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুস সালাম মোল্লা।খান সাহেবের বাড়ি জামে মসজিদের মোতাওয়াল্লী আলহাজ্ব এম আতিকুর রহমান খানের সভাপতিত্বে মাহফিলটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ,এলাকার মুরুব্বীদের সুস্বাস্থ্য এবং কবরস্থ সকল রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।পরে তাবারক বিতরণের মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও খবর

Sponsered content