চট্টগ্রাম

বান্দরবানে প্রচারণায় বিতর্কিত ‘আদিবাসী’ শব্দ ব্যবহার: ১০ দলীয় জোট প্রার্থীর বিরুদ্ধে সিএইচটি সম্প্রীতি জোটের নিন্দা

  প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২৬ , ১১:৪৬:১৩ প্রিন্ট সংস্করণ

মোঃমাসুদ রানা,স্টাফ রিপোর্টারঃ

বান্দরবান আসনের ১০ দলীয় জোটের প্রার্থী মোঃ শাহ সুজা সম্প্রতি বান্দরবান সদরে নির্বাচনী প্রচারণায় তিনি পাহাড়ের অবাঙ্গালি জনগোষ্ঠীকে উদ্দেশ্য করে ‘আদিবাসী’ শব্দটি ব্যবহার করেন এবং তাদের সাংবিধানিক অধিকার নিয়ে বিভ্রান্তিমূলক মন্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করে সিএইচটি সম্প্রীতি জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, “বাংলাদেশের সংবিধান অনুযায়ী পাহাড়ের অবাঙ্গালি জনগোষ্ঠীদের পরিচয় ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’ বা ‘উপজাতি’। কিন্তু সিএইচটি সম্প্রীতি জোটের পক্ষ থেকে বিভ্রান্তিকর ও অবমাননাকর শব্দ চয়নগুলো বাতিলের জন্য সচেতনতামুলক ক্যাম্পেইনের মাধ্যমে সরকারের কাছে দাবি উত্থাপিন দাবি জানিয়ে আসছে। ভোট আসলে রাজনৈতিক নেতারা নির্বাচনী ফায়দা হাসিলের জন্য এই সংবেদনশীল ইস্যুতে উস্কানিমূলক ভাষা ব্যবহার করতে পারেন না।”

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “মো শাহ সুজার এই মন্তব্য পার্বত্য অঞ্চলের বসবাসরত অবাঙ্গালি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে বিভেদ সৃষ্টির একটি নাপাক চেষ্টা। আমরা তার এই মন্তব্যের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে তিনি যেন এর জন্য ক্ষমা চান ও এধরনের বক্তব্য থেকে বিরত থাকেন, সে দাবি জানাচ্ছি।”

আরও খবর

Sponsered content