তথ্যকণিকা

দেশীয় অস্ত্রসহ গাইবান্ধায় বিএনপি নেতা আটক

  প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২৬ , ১:১৭:৩৫ প্রিন্ট সংস্করণ

গাইবান্ধা প্রতিনিধি, মোঃ মোনারুল ইসলাম

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মিলন মিয়াকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে (৩০ জানুয়ারি ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে ফুলছড়ি থানার অধীন বালাশীঘাট রসুলপুর এলাকায় যৌথবাহিনী অভিযান চালায়। অভিযানের সময় মিলন মিয়া (৪৪)কে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার ঘর থেকে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে জব্দ করা হয়।গ্রেপ্তারকৃত মিলন মিয়া দক্ষিণ রসুলপুর গ্রামের মৃত মেছের উদ্দিন সরকারের ছেলে। তার মায়ের নাম হালিমা বেওয়া। তিনি দীর্ঘদিন ধরে কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ দুরুল হুদা বলেন, উদ্ধারকৃত অস্ত্র থানায় জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। অভিযান পরিচালনার পর সেনাবাহিনীর সদস্যরা আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করেন।
তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবার সকালে মিলন মিয়াকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও খবর

Sponsered content