প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২৬ , ১:০৫:০৪ প্রিন্ট সংস্করণ
মুহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবান সদর উপজেলার বান্দরবান পৌরসভার ৩নং ওয়ার্ড কালাঘাটা কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির উদোগে ১৪তম পবিত্র ঈদে মিলাদুন্নবী ও সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়।
৩০জানুয়ারি জুমাবার কালাঘাটা ফরেস্ট মাঠ প্রাঙ্গণে বিকাল হতে গভীর রাত পর্যন্ত চলে মাহফিল।
বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব
আলহাজ্ব মাওলানা আলাউদ্দিন ঈমামী এর সভাপতিত্বে মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে নির্ধারিত বিষয় হযরত মুহাম্মদ সাঃ এর শাসন আমল ও বর্তমান আরব বিশ্ব, কুরআন হাদীসের
আলোকে বর্ণনা সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান করেন মাওঃ হাফেজ ক্বারী আব্দুল মোত্তালিব আল হোসাইনী। প্রতিষ্ঠাতা পরিচালক, দারুল কুরআন একাডেমী রিসার্চ সেন্টার, মোহাম্মদপুর, ঢাকা। আহ্বায়ক, বাংলাদেশ মোফাচ্ছের পরিষদ, মোহাম্মদপুর শাখা, ঢাকা। ইসলামিক আলোচক, এনটিভি, এটিএন বাংলা, ঢাকা।
মাহফিলে বিশেষ ওয়ায়েজ হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান করেন মাওলানা এহসানুল হক আল মুঈন। খতীব, বাজার শাহী জামে মসজিদ, বান্দরবান। বিষয়: নামাজ, রোজা, যাকাত ও বর্তমান সুদ ব্যবস্থা।
কারী মাওলানা মোঃ হাসান উদ্দিন। খতিব, কালাঘাটা কেন্দ্রীয় জামে মসজিদ, বান্দরবান।
বিষয়: কোরআন হাদীসের আলোকে ঈমান ও আমল এবং তাকওয়া। মাওলানা আবু বক্কর ছিদ্দিক। খতিব, উত্তর কালাঘাটা জামে মসজিদ, বান্দরবান। বিষয়: প্রকৃত মুসলমান ও মোনাফেক এর আলোচনা। মাওলানা মহিউদ্দিন ফরাজী। খতিব, পূর্ব কালাঘাটা জামে মসজিদ, বান্দরবান। বিষয়: খোলাফায়ে রাশেদ্বীনের শাসন আমল ও বর্তমান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন মো: মুজিবুর রশিদ, যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপি, বান্দরবান পার্বত্য জেলা ও ভাইস প্রেসিডেন্ট, রেডক্রিসেন্ট, বান্দরবান পার্বত্য জেলা।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন মো: নাছির উদ্দিন সদস্য, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মোহাম্মদ আমিন উল্লাহ। অধ্যক্ষ, আল-ফারুক ইনস্টিটিউট বান্দরবান। বান্দরবানের বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ আলী, কালাঘাটা এলাকার শ্রদ্ধেয় প্রবীণ ব্যক্তিত্ব নাগরিক পরিষদ নেতা মো: আব্দুস শুক্কুর, বিএনপি নেতা কবির আহমেদ, মোহাম্মদ আলী,মহরম আলী, কোরবান আলী,মো: নাছির সহ মসজিদ পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ
প্রমূখ।
এছাড়াও মাহফিলে সার্বিক সহযোগিতায় ছিলেন বান্দরবান কালাঘাটা কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি সভাপতি মোঃ ওসমান গণি। বান্দরবান কালাঘাটা কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এ এম ফারুক।
মাহফিলে বক্তারা বলেন ইসলাম একটি শান্তির ধর্ম। আসুন আমরা সকলে আল্লাহর হুকুম আহকাম ও রাসুল (সাঃ) এর তরীকা মতে আমাদের জীবনগড়ি, তাহলে ইহকাল ও পরকালে শান্তি পাবো। যারা মাহফিলের আয়োজন করেছেন এবং যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদের সকলের জন্য সর্বপরি দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।
এছাড়াও মাহফিলে কেরাত, হামদ্ -নাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

















