নওগাঁ প্রতিনিধি: ২ সেপ্টেম্বর ২০২২ , ১১:৪২:৫৩ প্রিন্ট সংস্করণ
নওগাঁর রাণীনগরে এক রাতে আমন সেচের মাঠ থেকে কৃষকের ছয়টি শ্যালো মেশিন চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ভাটকৈ উত্তর মাঠ থেকে এই চুরির ঘটনা ঘটে।

ভাটকৈ গ্রামের কৃষক দিপক চন্দ্র জানান, অনাবৃষ্টির কারনে আমন ধানের জমিতে শ্যালোমেশিন দিয়ে পানি সেচ দিচ্ছিলেন কৃষকরা।
হঠাৎ করেই বৃহস্পতিবার রাতে তার একটি মেশিনসহ ওই গ্রামের কৃষক নারায়ন চন্দ্র, নিরেন চন্দ্র, চাঁন মিয়া, হিদুর রহমান এবং আহাদ আলীর একটি শ্যালোমেশিন চুরি হয়ে যায়। শুক্রবার সকালে মাঠে গিয়ে তারা দেখতে পান চোরেরা মেশিনগুলো চুরি করে নিয়ে গেছে। মেশিনগুলো চুরি হয়ে যাওয়ায় জমিতে পানি সেচ নিয়ে বিপাকে পরেছেন কৃষকরা।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, চুরির ঘটনা শুনেছি। এব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি। তার পরেও বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

















