প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২৬ , ১১:২১:৪২ প্রিন্ট সংস্করণ
আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ প্রতিনিধি।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।বিক্রমপুর মানব কল্যাণ রক্তদান ফাউন্ডেশনের চতুর্থ বর্ষপূর্তি ও পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে এ আয়োজন করা হয়।শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলার হলদিয়া বাজার মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।লাইফ এইড জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সার্ভিস সহযোগিতায় ক্যাম্পটি পরিচালিত হয়।এ সময় স্থানীয় শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।চিকিৎসা সেবার মধ্যে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ অন্তর্ভুক্ত ছিল।
একই দিনে হলদিয়া বাজারে অবস্থিত বিক্রমপুর প্রেসক্লাব ভবনের নিচে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়।মিলনমেলায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিক্রমপুর মানব কল্যাণ রক্তদান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ নাঈম হাসান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. তামিম ও নাজমুল হাসান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোঃ আতাউর রহমান খান ও মোঃ সুমন বেপারি।আরও উপস্থিত ছিলেন মোঃ কাউসার শেখ ও মোঃ হাজী নজরুল হাওলাদার।
অনুষ্ঠানে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল।
এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল রহিম দুলু ও সফিকুল ইসলাম।মোঃ কচি আহামেদসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালকরা অনুষ্ঠানে যোগ দেন।বক্তারা বলেন, মানবসেবায় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।তারা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।অনুষ্ঠানটি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

















