চট্টগ্রাম

মধ্যম হলদিয়ার নাসিরপাড়ায় ধানের শীষের গণজোয়ার হাজী ভুলু সিকদারের নেতৃত্বে সকাল থেকে ব্যাপক গণসংযোগ

  প্রতিনিধি ২ ফেব্রুয়ারি ২০২৬ , ২:৫৭:৫৬ প্রিন্ট সংস্করণ

উখিয়া উপজেলা প্রতিনিধি,রেজাউল করিম

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী জননেতা শাহজাহান চৌধুরীর ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে উখিয়া উপজেলার মধ্যম হলদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নাসিরপাড়ায় এ গণসংযোগ কর্মসূচি শুরু হয়, যা এলাকায় ব্যাপক সাড়া ফেলে।

গণসংযোগে নেতৃত্ব দেন স্থানীয় বিএনপির অন্যতম সংগঠক ও বাংলাদেশ জাতীয়তাবাদ কৃষক দলের হলদিয়া পালং ইউনিয়ন দক্ষিণ শাখার সহ-সভাপতি হাজী ভুলু সিকদার। কর্মসূচিতে তিনি বলেন, “ধানের শীষ জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারের প্রতীক। দীর্ঘদিন ধরে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। এবার জনগণ নিজেদের অধিকার ফিরে পেতে ধানের শীষে ভোট দেবে।” তিনি দেশ ও মানুষের মুক্তির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।

গণসংযোগ চলাকালে নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। তারা জননেতা শাহজাহান চৌধুরীর রাজনৈতিক দর্শন, জনগণের অধিকার আদায়ে তাঁর ভূমিকা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সাধারণ মানুষ এ সময় তাদের আশা-আকাঙ্ক্ষা ও বিভিন্ন সমস্যার কথা নেতাকর্মীদের কাছে তুলে ধরেন।

গণসংযোগে মরিচ্যা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শফিউল আলম আইয়াজ সওদাগরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়, যা এলাকায় ধানের শীষের প্রতি বাড়তে থাকা জনসমর্থনের ইঙ্গিত দিচ্ছে।

স্থানীয়রা জানান, জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার প্রত্যাশায় তারা ধানের শীষের পাশে রয়েছেন। গণসংযোগ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।

আরও খবর

Sponsered content