চট্টগ্রাম

১২ তারিখে আপনাদের ভোটের মাধ্যমে সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে হবেঃ  এডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন

  প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২৬ , ১:১৭:০৭ প্রিন্ট সংস্করণ

খ,ম,জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) বিকেলে বুড়িশ্বর  ইউনিয়নের শ্রীঘর শাহী ঈদগাহ  মাঠ প্রাঙ্গণে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক নারী -পুরুষ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
বুড়িশ্বর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির নেতা ও বিশিষ্ট মুরব্বী মোঃ গাজী মিয়ার সভাপতিত্বে ও বুড়িশ্বর  ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক মোঃ মারুফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবর উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়ীয়া-১ নাসির নগর আসনে সাবেক সংসদ সদস্য (এমপি) ভাটি অঞ্চলের কিংবদন্তি রাজনীতিবীদ মাটি ও মানুষের জননন্দীত নেতা এস এম শাফি মাহমুদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়ীয়া -১ নাসির নগর সংসদীয় ২৪৩ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী জেলা বিএনপির সাবেক সহ- সভাপতি, জেলা আইনজীবী সমিতির ২ বারের সাধারণ সম্পাদক ও ২ বারের সভাপতি ও তিন বারের সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল,উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ফরহাদ মেম্বার, উপজেলা জাতীয় নাগরিক  পার্টি (এন সি পি) উপজেলা শাখার সম্মানিত সদস্য মোঃ সোহেল আহমেদ, উপজেলা বিএনপির  সহ-সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ওয়াজউদ্দিন মেম্বার, উপজেলা যুব দলের সাবেক আহবায়ক মীর মোস্তফা জালাল, ইউনিয়নের যুব দলের সাবেক সভাপতি জালাল পাঠান, উপজেলা যুব দল নেতা হোসাইন ভূঁইয়া, হাবিবুর রহমান,উপজেলা যুব দল সাবেক যুগ্ম আহবায়ক ফারুক খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী আকবর ,ভলাকুট ইউনিয়ন বিএনপি নেতা আলী আযম, উপজেলা বিএনপির সদস্য মোঃ শফিকুল ইসলাম ইউনুস,বিএনপি নেতা আলাউদ্দিন, উপজেলা তরুণ দলের যুগ্ন আহবায়ক মোঃ মালেক শাহ, যুব দল নেতা আব্দুল হক,  এস এম মানিক নুর।
কলেজ ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি ইসতিয়াক আহমেদ তপু,উপজেলা যুবদল নেতা, হোসাইন আহমদ, বিএনপি নেতা হামিদ মিয়া, গোকর্ন ইউনিয়ন ছাত্র দলের সভাপতি চৌধুরী ডালিম, ফান্দাউক ইউনিয়ন ছাত্র দলের ভারপ্রাপ্ত সাবেক যুগ্ম সম্পাদক  ফারুক খান, তরুণ দলের সভাপতি তৌহিদ মিয়া, নাসির নগর উপজেলা তাঁতী দলের সভাপতি শেখ দুলাল এছাড়া অঙ্গ  ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান বক্তা স্বতন্ত্র প্রার্থী এডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আগামী ১২ ফেব্রুয়ারি ঘোড়া প্রতীকে আপনাদের
মুল্যবান ভোটের মাধ্যমে সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে হবে।
দীর্ঘ ৪০টি বছর আপনাদের সাথে নিয়ে এক সাথে  রাজনীতি করেছি, সুখে-দুঃখে আপনাদের পাশে ছিলাম আছি এবং থাকবো ইনশাআল্লাহ। শিক্ষা ও স্বাস্থ্য খাতে অভৌতপুর্ব পরির্বতন আমার পরিকল্পনা, নাসিরনগর উপজেলার প্রতিটি  মানুষ যাতে বাড়ি থেকেই উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত নিতে পারে, চিকিৎসার অভাবে একটি শিশুকেও তার মায়ের কুলে মরতে দিবো না। সেজন্যে আমি,প্রতিশ্রুতি দিচ্ছি যে, ৫০ শয্যার হাসপাতালটি ১০০শয্যায় উন্নতি করবো,ভাটি অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা লাঘবে ওয়াটার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিব। এছাড়াও প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকে ডাক্তারের সু-ব্যবস্থা করে স্বাস্থ্য খাতের সমস্ত অনিয়ম দূর করে এবং বেকার সমস্যা সমাধান কল্পে যুগোপযোগী প্রদক্ষেপ সহ ভাটি অঞ্চলের নানামুখী সমস্যা সমাধান ও মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন ও নানামুখী  সমস্যা দুরভীত করে শান্তি,সমৃদ্ধ, সম্পপ্রীতি ও আলোকিত নাসির নগর উপজেলা গড়ার লক্ষ্যে আগামী ১২ তারিখ ঘোড়া প্রতীকে আপনাদের মুল্যবান ভোটের মাধ্যমে উপজেলাবাসীর সেবা করার সুযোগ করে দিবেন।

বক্তারা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করাই মূল লক্ষ্য। আগামী নির্বাচনে স্বতন্ত্র ঘোড়া প্রতীকে বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

আরও খবর

Sponsered content