ইসলামী জীবন

উখিয়া আদালতভবন জামে মসজিদে রামাদানজুড়ে তারাবীহে ইমামতি করবেন হাফেয মাওলানা ইবরাহিম

  প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৬ , ৯:০০:৫৬ প্রিন্ট সংস্করণ

উখিয়া প্রতিনিধি, রেজাউল করিম

আসন্ন পবিত্র মাহে রামাদান উপলক্ষে ঐতিহ্যবাহী উখিয়া আদালতভবন জামে মসজিদে সালাতুত তারাবীহ এর ইমামতি করবেন দক্ষিণ কক্সবাজারের স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তাহসীনুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক হাফেয মাওলানা মোহাম্মদ ইবরাহিম (হাফিযাহুল্লাহ)।

মসজিদ পরিচালনা কমিটির সূত্রে জানা যায়, পবিত্র রামাদান মাসজুড়ে তিনি নিয়মিতভাবে তারাবীহ নামাজে ইমামতি করবেন। কুরআনের শুদ্ধ তিলাওয়াত, সুন্দর কণ্ঠ ও দ্বীনি জ্ঞানের জন্য তিনি এলাকাবাসীর কাছে ব্যাপকভাবে সমাদৃত।

এ উপলক্ষে মসজিদ কর্তৃপক্ষ ও মুসল্লিদের মধ্যে আনন্দ ও উৎসাহের পরিবেশ বিরাজ করছে। ধর্মপ্রাণ মুসল্লিরা আশা প্রকাশ করেন, তার ইমামতিতে আদায়কৃত তারাবীহ নামাজ রামাদানের ইবাদতকে আরও অর্থবহ ও হৃদয়গ্রাহী করে তুলবে।

সকল মুহিব্বিন, মুসল্লি ও শুভানুধ্যায়ীদের প্রতি প্রিয় শাইখের জন্য বিশেষ দোয়ার আবেদন জানানো হয়েছে, যেন আল্লাহ তাআলা তাঁর খেদমত কবুল করেন এবং উম্মাহর জন্য তাঁকে কবুলিয়াত দান করেন।

আরও খবর

Sponsered content