চাকরি-বাকরি

কুড়িগ্রামে ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন

  প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৬ , ৯:০৬:২৪ প্রিন্ট সংস্করণ

আহম্মেদুল কবির, কুড়িগ্রামঃ

৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে অবস্থান কর্মসুচী ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ।

বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা জেলা প্রশাসন চত্বরে সমবেত হয়ে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে।

পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশে করে। এসময় বক্তব্য রাখেন- মো. জিল্লুর রহমান, আনিসুর রহমান, কামাল হোসেন প্রমুখ।

আরও খবর

Sponsered content