প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৩৯:৫৮ প্রিন্ট সংস্করণ
মোঃ আলমগীর হোসেন, লংগদু (রাঙ্গামাটি)

রাঙ্গামাটির লংগদুতে ওয়াল্ড অ্যাসেম্বলি অফ মুসলিম ইউথ (ওয়ামি) স্থাপিত দুটি মসজিদ ও মাদ্রাসার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ৯ ফেব্রুয়ারি) সকাল দশটায় পশ্চিম বাইট্টাপাড়া এলাকায় ওয়ামির স্থাপিত প্রতিষ্ঠানের মাঠে ওয়ামির উপজেলা প্রতিনিধি আব্দুল জব্বার এর সঞ্চালনায় এবং ওয়ামির জেলা প্রতিনিধি লংগদু উপজেলার এডভোকেট হারুনুর রশিদ”র সার্বিক তত্বাবধানে উক্ত অনুষ্ঠান পরিচালনা করা হয়।
একই সাথে একই দিনে আটারকছড়া ইউনিয়নের ডানে আটারকছড়া এলাকায় ওয়াল্ড অ্যাসেম্বলি অফ মুসলিম ইউথ্ উদ্যোগে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ামি(ওয়াল্ড অ্যাসেম্বলি অফ মুসলিম ইউথ্) বাংলাদেশ পরিচালক ড. রেদুওয়ানুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক সেন্টার রাঙ্গামাটির চেয়ারম্যান, এ্যাডভোকেট মোখতার আহমদে, ইসলামিক সেন্টারের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুল আলীম,লংগদু উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দীন সহ উপজেলার গণ্যমান্য ব্যক্তি বর্গ।
প্রধান অতিথি বলেন, সারা বাংলাদেশের ন্যায় পাহাড়ি জনপদেও ধর্মীয় জ্ঞান প্রসারে কাজ করে যাচ্ছেন ওয়াল্ড অ্যাসেম্বলি অফ মুসলিম ইউথ্। অত্র এলাকার৷ সাধারণ মানুষের এবং শিশুদের জন্য এই প্রতিষ্ঠান। সকলের সহযোগীতায় ধর্মীয় আলোয় আলোকিত হবে অত্র এলাকা।

















