প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২৬ , ৩:৫০:৪৩ প্রিন্ট সংস্করণ
ঝালকাঠি প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয়ে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী শুকরিয়া আদায় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে ঝালকাঠি পৌর এলাকার ৯নং ওয়ার্ডে বিএনপি’র আয়োজনে স্থানীয় ষ্টীমার ঘাট জামে মসজিদ সহ একাদিক মসজিদে ১৩ ফেব্রুয়ারী বাদ জুম্মা দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাড. মিজানুর রহমান মুবিন, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোঃ নাসির তালুকদার, শহর বিএনপির সহ-সভাপতি মোঃ মাসুদুর রহমান, সদর উপজেলা বিএনপির ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন, ঝালকাঠি পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোঃ শাহজাহান হাওলাদার। একইভাবে ওয়ার্ডের কাঠপট্রি ট্রলারঘাট মসজিদে দোয়া মোনাজাতে জেলা ছাত্রদলের সাবেক সিনি: যুগ্ম সম্পাদক মোঃ মনির হোসেন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ মামুন, ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ রফিক হাওলাদার উপস্থিত ছিলেন। ওয়ার্ডের অন্য মসজিদ গুলতে ওয়ার্ড বিএনপি সম্পাদক মোঃ কুদ্দুস ঘরামী,পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সামিম মৃধা, যুগ্ম আহবায়ক মোঃ আলিম মৃধা, জেলা যুবদলের সদস্য মোঃ মশিউর রহমান ফরহাদ, ঝালকাঠি পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ শাহিন খান, মোঃ জাকির গাজী, মোঃ ফরিদ হোসেন, ঝলকাঠী পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ হেমায়ত হোসেন, শ্রমিক নেতা হালিম, মিলন সহ বিএনপি এবং অঙ্গ সংগঠন নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মুসল্লী অংশ গ্রহণ করে। দোয়া মোনাজাতে দেশের মানুষের কল্যানে তারেক রহমানের নেতৃত্বে সরকার কাজ করতে পারে এবং সাম্য ও ন্যায় ভিত্তিক রাষ্ট্র গঠন সহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

















