ইসলামী জীবন

মধ্যনগরে জলুষা নূরে মদিনা নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনে

  প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২৬ , ৩:১০:৫০ প্রিন্ট সংস্করণ

মধ্যনগর(সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের ঐতিহ্যবাহী গ্ৰাম জলুষা নূরে মদিনা নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ১৬তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।

শনিবার (১৪ই ফেব্রুয়ারি) দুপুরে মাদ্রাসা সংলগ্ন মাঠে আলেম-ওলামা, মাদ্রাসা শিক্ষক-ছাত্র ও ধর্মপ্রাণ মুসল্লীদের উপস্থিতিতে এ মহতী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস মুফতী আমিরুল ইসলাম সাহেব(হবিগঞ্জ)। মহতী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হজরত মাওলানা আব্দুস সালাম সাহেব (সরস্বতীপুর)ও হজরত মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেব (মধ্যনগর)। অনুষ্ঠানে স্থানীয় আলেম ওলামাগণ ইসলামী আলোচনা করেন। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পীরে কালেম মাওলানা জুবায়ের আহমদ আনোয়ারী (পীর সাহেব সিলেট), মুফতি মাওলানা জুনাইদ আহমেদ সাহেব (বি-বিড়িয়া), মাওলানা আবুল হাসান আখঞ্জী সাহেব (মধ্যনগর), মাওলানা মুফতি নজরুল আমিন সাহেব (সিলেট), মাওলানা আবুল হাসান ফয়সাল সাহেব(মোহনগঞ্জ), মাওলানা মুফতি আলমগীর হুসাইন আল হাবিবী সাহেব নেত্রকোনা,হাফেজ ক্বারী মাসুম বিল্লাহ সাহেব ধর্মপাশা।

বক্তারা তাদের বক্তব্যে পবিত্র কুরআনের হাফেজদের মর্যাদা, দ্বীনি শিক্ষার গুরুত্ব এবং নৈতিক ও আদর্শবান মানুষ গঠনে মাদ্রাসা শিক্ষার ভূমিকা তুলে ধরেন। তারা বলেন, কুরআনের আলোয় জীবন পরিচালনা করলেই ব্যক্তি ও সমাজে শান্তি প্রতিষ্ঠান সম্ভব। মাদ্রাসাটির সফলতা কামনা করেন অতিথিরা।

অনুষ্ঠানের সফলতা কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে। পরে দুইজন সদ্য হিফজ সম্পন্নকারী হাফেজ ছাত্রকে পাগড়ি পরিয়ে সম্মাননা প্রদান করেন প্রধান অতিথি কাসেমীসহ উপস্থিত আলেমগণ।

এ সময় অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা রুমান আহমেদ।
সার্বিক সহযোগিতায় ছিলেন অত্র মাদ্রাসার উপদেষ্টা নুরুজ্জামান তালুকদার ও এলাকাবাসী।

আরও খবর

Sponsered content