প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২৬ , ২:১৬:০৪ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

যশোরের ঝিকরগাছায় সন্তানদের ছেড়ে থাকার কষ্ট সইতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছেন্য ময়না বেগম (২৫) নামে এক নারী।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ময়না বেগম ঝিকরগাছা উপজেলার ব্যাংগদা গ্রামের হায়দার মোড়লের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, ময়না বেগমের স্বামী রেজাউল ইসলাম প্রায় তিন বছর আগে মারা যান। তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। স্বামীর মৃত্যুর পর সন্তানরা তাদের দাদীর কাছে থাকতো। ময়না বেগম থাকতেন তার বাবার বাড়িতে। সন্তানদের থেকে দূরে থাকায় দীর্ঘদিন ধরে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
সোমবার ১৬ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে সন্তানদের জন্য মন খারাপ করে নিজ ঘরে থাকা গ্যাস ট্যাবলেট সেবন করেন ময়না। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক বিচিত্রা মল্লিক তাকে মৃত ঘোষণা করেন।

















