ধর্ম

রামদীঘা শিবমন্দির পরিদর্শন করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল খন্দকার

  প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২৬ , ২:৩০:২২ প্রিন্ট সংস্করণ

মধ্যনগর (সুনামগঞ্জ)প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ঐতিহ্যবাহী চামরদানী ইউনিয়নের রামদীঘা গ্ৰামে অনুষ্ঠিত অষ্টগ্ৰাম সমন্বিত সার্বজনীন শ্রী শ্রী শিব মন্দির পরিদর্শন করেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি মরহুম আঃ বারেক খন্দকারের সুযোগ্য সন্তান সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, চামরদানী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল খন্দকার।

আজ ১৫ই ফেব্রুয়ারি রবিবার রাত ০৮ ঘটিকায় হিন্দু ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শিব পূজা পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে তিনি বলেন ধর্ম যার যার উৎসব সবার । প্রাচীন কাল থেকেই আমরা আমাদের এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একসাথে ধর্মীয় উৎসবের আনন্দ উপভোগ করে আসছি ।
তিনি আরো বলেন বিএনপি সবসময় সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তায় বিশ্বাস করে। পরিশেষে মন্দিরে আগত ভক্তবৃন্দের সাথে কুশল বিনিময় করে নিজের জন্য দোয়া চেয়ে মন্দির প্রাঙ্গণ ত্যাগ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চামরদানী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কয়েস তালুকদার, মধ্যনগর উপজেলা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক বকুল তালুকদার, সাবেক বিএনপির সাংগঠনিক সম্পাদক ফৌজদার মিয়া,০৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি পাবেল মিয়া,০৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কমল তালুকদার, রাসেল চৌধুরী,জিলানি তালুকদার প্রমুখ।

আরও খবর

Sponsered content