খুলনা

সাইফ-তুষারের নেতৃত্বে ইবির ‘রক্তিমা’

  ইবি প্রতিনিধি : ১৩ মার্চ ২০২৩ , ১২:৫২:৫৭ প্রিন্ট সংস্করণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছায় রক্তদান বিষয়ক সংগঠন ‘রক্তিমা’র নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম (সাইফ) ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভগের শিক্ষার্থী সেফায়েত উল্লাহ তুষার।

সোমবার (১৩ মার্চ) সংগঠনটি থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি সিরাজুম মুনিরা, রাকিব হাসান। যুগ্ম-সাধারণ সম্পাদক রোহিনী বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম, সহ সাংগঠনিক সম্পাদক নেয়ামত উল্লাহ, প্রচার সম্পাদক আতিকুর রহমান, কোষাধ্যক্ষ মসিউর রহমান ও দপ্তর সম্পাদক আজিজা আনজুম। এদিকে আগামী এক মাসের মধ্যে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, সংগঠনটি ২০১৭ সালে যাত্রা শুরু করে। এরপর থেকে স্বেচ্ছায় রক্তদানসহ বিভিন্ন সামাজিক কর্মসূচী পালন করে যাচ্ছে।

আরও খবর

Sponsered content