সারাদেশ

সদরপুরে বাইশরশি শিব সুন্দরী একাডেমীতে দুর্ধর্ষ চুরি

  প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৫ , ৪:২১:৫২ প্রিন্ট সংস্করণ

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী বাইশ রশি শিব সুন্দরী একাডেমী বিদ্যালয়ে মঙ্গলবার (২৭আগস্ট) গভীর রাতে ৪ টি কক্ষে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে৷ চোর নগদ টাকা সহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।

বুধবার (২৮আগস্ট) দুপুর ১২ টায় এ ব্যাপারে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনার বিবরনে স্কুলের প্রধান শিক্ষক আঃ বারেক মিয়া জানান,মংগলবার গভীর রাতে চোর বিদ্যালয়ের চারটি কক্ষের ৭ টি তালা ভেংগে গুরুত্বপুর্ন কাগজপত্র তছনছ করেছে। যে সকল কক্ষের তালা ভাংগা হয়েছে, সততা স্টোর,প্রধান শিক্ষকের কক্ষ, শিক্ষক মিলনায়তন কক্ষ, ও সততা স্টোরের পাশের কক্ষ।

স্কুলের সি,সি,টি,ভি ফুটেজে দেখা যায় মুখে মাস্ক পরিহিত লাল গেঞ্জি পরা এক চোর রাত ১ টার দিকে স্কুলের গেট টপকে ভিতরে প্রবেশ করে প্রায় ৩ঘন্টা বাপী এসব কক্ষের তালা ভাংগে।
স্কুলের দুইজন নাইটগার্ড জাফর মোল্যা ও শফিউদ্দীন মোল্যা জানান, রাতে আমরা পাহারায় থাকলেও চোর কখন প্রবেশ করেছে বলতে পারিনা।

স্কুলে এতবড় দুর্ধর্ষ চুরির ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও নুরুল্ল্যাগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ আশরাফ আলী বলেন, বিদ্যালয়ে এত বড় দুঃসাহসিক চুরি কল্পনাও করতে পারি না। তিনি চোর সনাক্তে ও আইনগত ব্যাবস্থা গ্রহনে থানা পুলিশের সহযোগীতা কামনা করেন।

আরও খবর

Sponsered content