সারাদেশ

ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সদরপুরে মিছিল অনুষ্ঠিত

  প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২৫ , ৪:১৯:৫৪ প্রিন্ট সংস্করণ

সদরপুর উপজেলা (ফরিদপুর) সংবাদদাতাঃ

গণঅধিকার পরিষদ (জিওপি) সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে সদরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

আজ ৪ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় সদরপুর উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজিত বিক্ষোভ মিছিল সদরপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদরপুর মাদ্রাসা মার্কেটের সামনে মিছিল শেষ হয়।

এ সময় বক্তারা অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে জাতীয় পার্টিকে নিষিদ্ধ এবং জিএম কাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান।

জিওপির কেন্দ্রীয় সদস্য মনিরুজ্জামান হাওলাদারের তত্ত্বাবধানে বিক্ষোভ মিছিলে ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের সহ-অর্থ সম্পাদক শেখ জাহিদ হাসান, সদরপুর উপজেলা যুগ্ম আহবায়ক মোহাম্মদ এরশাদ খাঁন, সদস্য সচিব কাউসার আহমেদ খাঁনসহ জিওপির আরও অনেক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

আরও খবর

Sponsered content