ধর্ম

ত্রিশাল উপজেলা ও পৌর শাখার কর্মী সম্মেলন সফলভাবে সম্পন্ন

  উজ্জল বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ ৬ সেপ্টেম্বর ২০২৫ , ৩:৪৯:০৩ প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহ জেলা ত্রিশাল উপজেলা ও পৌর শাখার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ প্রন্টের কর্মী সম্মেলন সফলভাবে সম্পন্ন করা হয়ছ। ৫ তারিখ শুক্রবার বিকালে দারিরামপুর বিএনপির অস্থায়ী কার্যালয়ে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে ময়মনসিংহ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ প্রন্টের আহবায়ক দেবব্রত দাস দুকুলের সভাপতিত্বে ও ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখা সদস্য সচিব সংগ্রাম বর্মণ সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ডাঃ মাহবুবুর রহমান লিটন সদস্য, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, প্রধান বক্তা: এনামুল হক ভূঁইয়া যুগ্ম আহবায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক, ত্রিশাল উপজেলা বিএনপি, বিশেষ বক্তা: শ্যামল ভৌমিক সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি।

সম্মেলনে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহবায়ক চঞ্চল সাহা, যুগ্ম-আহবায়ক সঞ্জীব রতন দে, উজ্জ্বল বিশ্বাস, উত্তম দাস সহ আরও অনেক নেতৃবৃন্দ।

আরও খবর

Sponsered content