চট্টগ্রাম

সিলেটে সড়ক দুর্ঘটনায় নাসিরনগরের মাহবুবুরের মর্মান্তিক মৃত্যু

  প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:১০:১৫ প্রিন্ট সংস্করণ

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর ( ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ

সিলেট শহরে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মাহবুবুর ইসলাম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা- সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহবুবুল ইসলাম(৪০) নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের ঝামারবালী গ্রামের মৃত শামসুল ইসলামের ছেলে ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে সিলেট সড়কে ট্রাক্টর চালাচ্ছিলেন তিনি, অপর দিক আসা দ্রুতগতির বাসের ধাক্কায় ট্রাক্টর উল্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঝামারবালীর স্থানীয় বাসিন্দা নাহিদ আল ফারাবী বিষয়টি নিশ্চিত করেছেন। তার এমন মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, কোনো ভাবেই এমন মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনরা।
সোনাতুলা ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ঝামালবালি গ্রামের বাসিন্দা মোঃ হেদায়েতুল্লাহ মৃত. মাহবুবুল ইসলামের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, সিলেট মহাসড়কে দুর্ঘটনা মাহবুবুল ইসলামের মৃত্যু হয় এবং গত রাতেই তার দাফন কাফন সম্পন্ন হয়।

আরও খবর

Sponsered content