সারাদেশ

ঝাউচর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে চুনাপাথর কারখানা ঘুরিয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

  প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ১:৫৬:৩৮ প্রিন্ট সংস্করণ

সোনারগাঁ নারায়ণগঞ্জ প্রতিদিন

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বিভিন্ন স্থানে গড়ে উঠেছে ক্ষতি ও পরিবেশ বায়ু দূষিত করন শুধু চুনাপাথর কারখানায়। তিতাসগ্যাস টি এন্ড ডি কোম্পানি লিমিটেড পিএলসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এবং কর্মকর্তাদের নির্দেশনা মোতাবেক সোনারগাঁ জোনাল অফিসের কর্মকর্তা কর্মচারীরা অবৈধ গ্যাস সংযোগ ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমের মধ্যে দিয়ে প্রতিনিয়ত অভিযান পরিচালনা চলমান রেখেছে বলে জানা যায়। রোববার (১৪ সেপ্টেম্বর /২৫) বৈরী আবহাওয়া মধ্যেও সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী ঝাউচর গ্রামের একটি অবৈধ গ্যাস সংযোগ নিয়ে চুনাপাথর কারখানা ব্যবহার করায় তিতাসগ্যাস কর্তৃপক্ষ ঘুড়িয়ে দিয়েছে জানিয়েছেন সোনারগাঁও জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী শফিউল আউয়াল। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং জেলা পুলিশ ও সোনারগাঁ থানা পুলিশের সহযোগিতায় আবাসিক ১” অবৈধ বিতরণ লাইনসহ আরও একটি চুনাপাথর কারখানা কর্তন করে বলে জানিয়েছেন তিতাসগ্যাস কর্তৃপক্ষ। ব্যবস্থাপক শফিউল আউয়াল তিনি বলেন উপজেলা জুড়ে বিভিন্ন স্থানে অবৈধভাবে সংযোগ নিয়ে গড়ে উঠেছে ক্ষতি চুনাপাথর ও ঢালাই কারখানা এবং হোটেল রেষ্টুরেন্ট বেকারি মিষ্টির কারখানাসহ ফুসকা চানাচুর ইত্যাদি কারখানা। সরকারি নির্দেশনা মোতাবেক নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আমরা অভিযান চালিয়ে যাচ্ছি এবং নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। সবচেয়ে বেশি অবৈধভাবে সংযোগ অপচয় করা হচ্ছে পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে আবাসিক বানিজ্য শিল্প কারখানা এবং হোটেল রেষ্টুরেন্ট বিশেষ করে চুনাপাথর ও ঢালাই কারখানায়।দীর্ঘদিন যাবত স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গের ছত্র ছায়া ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের সাহায্য সহযোগিতায় নিরাপদে এলাকা বৃত্তিক অন্যায় ভাবে দেশের প্রাকৃতিক সম্পদ ক্ষতি সাধন করছে ক্ষমতার উৎসবে। তিনি আরও জানান তিতাসগ্যাস কর্তৃপক্ষ প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনতে নাম ঠিকানা সংগ্রহ করা হচ্ছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে সোনারগাঁও পৌরসভা এলাকা তৃতীয় অবস্থান রয়েছে বৈদ্যের বাজার ইউনিয়নের বিভিন্ন স্থান পাশাপাশি মোগড়াপাড়া ইউনিয়ন ও কাঁচপুর এবং সাদিপুর ইউনিয়ন এলাকা সমূহ। প্রকৌশলী তিনি আরো জানান তাদের অবৈধ সংযোগের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা চলমান থাকবে এবং আইন অনুযায়ী পরবর্তী মামলা করা হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী।

আরও খবর

Sponsered content