অর্থনীতি

লংগদুতে সেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড়,র,উদ্যোগে অসহায় পরিবারকে ঘর উপহার দেওয়া হয়

  প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২৫ , ৯:৩৪:৪৪ প্রিন্ট সংস্করণ

মোঃ আলমগীর হোসেন, লংগদু (রাঙ্গামাটি)

রাঙ্গামাটির লংগদুতে গরীব, অসহায়, দরিদ্র আনোয়ার হোসেনকে লংগদু ছায়ানীড় এর উদ্যোগে ঘর নির্মাণ করে দেয়া হয়েছে।
শুক্রবার ১৯ সেপ্টেম্বর জুমার নামাজ শেষে লংগদু সদর ইউনিয়নের মোঃ আনোয়ার হোসেন গৃহহীন অবস্থায় বৃষ্টি পানি, আর রোদ্রের তাপে অেনক কষ্ট করে বসবাস করে আসতেছেন। তার এমন কষ্ট দেখে স্বেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড় আনোয়ার হোসেন এর ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগে নিয়ে ঘর নির্মান শেষে আজ ঘরটি অসহায় আনোয়ার হোসেনকে হস্তান্তর করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন।
প্রধান অতিথি ছায়ানীড় সামাজিক সংঠনের সকল সদস্যদের এধরণের মানবিক কাজের জন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি এরধরনের কাজে উপজেলা প্রশাসনের যেকোন সহযোগিতা করা হবে আশ্বস্ত করেন।
এতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ছায়ানীড় লংগদু এর সভাপতি প্রভাষক হারুনুর রশিদ, সাধারন সম্পাদক আল আমিন ইমরান, লংগদু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সহ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও খবর

Sponsered content