সারাদেশ

পিআর পদ্ধতির দাবিতে সদরপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

  প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২৫ , ৩:৩৭:১৮ প্রিন্ট সংস্করণ

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ

পিআর পদ্ধতির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সদরপুর শাখা। দলটির কেন্দ্রীয় কমিটির পূর্বসিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও দুর্ণীতির বিচার করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যাক্রম নিষিদ্ধ করা এই পাঁচটি দাবির পূর্ণ বাস্তবায়ন চেয়ে তারা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার বেপারী বাড়ির মোড়ে গণজমায়েতের পর বিক্ষোভ মিছিল শুরু হয়। দলটির উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টারের নেতৃত্বে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেডিয়াম চত্বর হয়ে সদরপুর থানার সামনে দিয়ে সদরপুর প্রেসক্লাব চত্বরে শেষ হয়।

মিছিলপূর্ব গণজমায়েতে বক্তারা কেন্দ্রীয় জামায়াতের সিদ্ধান্তগুলোর পূর্ণ বাস্তবায়ন চান। এ সময় তারা বলেন পিআর পদ্ধতিতে ইলেকশন হলে সংসদে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত হবে। তখন ফ্যাসিবাদ কায়েম হবার সুযোগ থাকবে না। তবে বিগত ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করতে হবে।

এসময়ে আরও উপস্থিত ছিলেন সদরপুর ইসলামী আন্দোলন সদরপুরের সেক্রেটারী মাওলানা মিজানুর রহমান, ফরিদপুর ৪ এর এমপি পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা ইসহাক চোকদার, হাফেজ মুহাম্মদ কামাল বেপারী, হাফেজ মোক্তার হোসেন, মাওলানা রবিউল, ইসলাম ভাসানী, মাওলানা রেজাউল করিম।

আরও খবর

Sponsered content