প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২৫ , ৪:০৩:৩৯ প্রিন্ট সংস্করণ
এনামুল হক ছোটনঃ

“সাইকেলে চড়ি, সবুজের কথা বলি” এই স্লোগান নিয়ে বায়ুদূষণ রোধ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে
ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ ও রাউন্ড টেবিল বাংলাদেশ আয়োজিত দুরন্ত বাই সাইকেল এর সহযোগীতায় ময়মনসিংহে বর্ণাঢ্য সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকালে ময়মনসিংহের সার্কিট হাউসে মাঠে থেকে শতাধিক বাই সাইকেল নিয়ে ময়মনসিংহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে সামাজিক বার্তা পৌঁছে দিয়ে বর্ণাঢ্য র্যালি শেষ হয়।
রাউন্ড টেবিল বাংলাদেশ বিগত কয়েক বছর যাবৎ সাইকেল র্যালি করে আসছে বাংলাদেশের বিভিন্ন জেলাতে, তারই ধারাবাহিকতায় হাওড়, জঙ্গল, মহিষের শিং এই তিনে ময়মনসিংহে এই র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রাউন্ড টেবিল বাংলাদেশ এর আন্তর্জাতিক বিষয়ক অফিসার এজাজ মাহমুদ রনি এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: নাইমুল হক-পিপিএম পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ মমমমসিংহ রিজিয়ন। এ সময় আরও উপস্থিত ছিলেন রাশেদ মল্লিক জেনারল ম্যানেজার, দূরন্ত বাই সাইকেল, আব্দুল সেলম সামাদ সাইকেল রিপ্লেজেনটিভ,দূরন্ত বাই সাইকেল, মোঃ রাশেদ মিয়া, লাবিব সাইকেল স্টোর, মুক্তাগাছা ও ময়মনসিংহ ডিলার দূরন্ত বাইসাইকেল সহ প্রমুখ। আরএফল এর গ্রুপ এর দূরন্ত বাই সাইকেল এর
সহযোগীতায় অনুষ্ঠিত র্যালিতে অংশগ্রহণ করেন ময়মসিংহ সিটি সাইক্লিস্ট ও মুক্তাগাছা সাইক্লিস্ট সহ প্রমুখ। মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন দৈনিক ময়মনসিংহ প্রতিদিন,
দৈনিক স্বজন, দৈনিক সবুজ। এছাড়াও ভলান্টিয়ার পার্টনার হিসেবে ছিলেন ক্লিন আপ বাংলাদেশ ও রফিকুল ইসলাম ওপেন স্কাউট গ্রুপ।

















