ময়মনসিংহ

ময়মনসিংহে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয় শীর্ষক কর্মশালা

  প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২৫ , ৫:০৮:০৫ প্রিন্ট সংস্করণ

এনামুল হক ছোটন, ময়মনসিংহঃ

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)আয়োজিত “পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয় শীর্ষক কর্মশালা” বৃহস্পতিবার ( ২৩ অক্টোবর) সকাল ১০ টায় ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও মসিক প্রশাসক মোঃ মোখতার আহমেদ।

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয় বিষয়ে গবেষনামূলক মূল প্রবন্ধ উপস্থাপন করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ও পিকেএসএফ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড.ফজলে রাব্বি সাদেক আহমদ।

আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিঞ্জান বিভাগের শিক্ষক অধ্যাপক ড.মোঃ আব্দুল বাতেন, ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) আসাদুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ হাবেজ আহমেদ,পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল মাহমুদ সহ প্রমুখ।

গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা ( গ্রামাউস) এর সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন গ্রামাউস ময়মনসিংহ এর পরিচালক মোঃ ফজলুর রহমান।

এ কর্মশালায় বিভিন্ন সরকারি – বেসরকারি প্রতিষ্ঠান,স্থানীয় প্রশাসন,স্থানীয় সরকার প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী,শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় সিভিল সোসাইটির প্রতিনিধি মসজিদের ইমামগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ ২ শতাধিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

আরও খবর

Sponsered content