তথ্যকণিকা

দোয়ারাবাজারে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা চেষ্টা, থানায় লিখিত অভিযোগ ‎

  প্রতিনিধি ১ নভেম্বর ২০২৫ , ৫:১৫:৪৩ প্রিন্ট সংস্করণ

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পশ্চিম নৈনগাওঁ গ্রামে দীর্ঘদিনের জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ হামলা চেষ্টা করে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আব্দুল হক (৬০) বাদী হয়ে দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

‎অভিযোগ সূত্রে জানা যায়, পশ্চিম নৈনগাওঁগ্রামের মৃত আব্দুল গনি’র পুত্র মোঃ আব্দুল হক দীর্ঘদিন ধরে ওই গ্রামেরই মৃত মছদ্দর আলীর ছেলে আব্দুল হাই, মনু মিয়া, আব্দুল হামিদ, আনর মিয়ার ছেলে লায়েক মিয়া,আরব আলীর ছেলে গিয়াস উদ্দিন, আরকিছ আলী ছেলে মইন উদ্দিনদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন। অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৯ অক্টোবর (বুধবার) রাত আনুমানিক ৬ টার দিকে আব্দুল হক আক্তার হোসেনের চায়ের সামনে অবস্থানকালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে তাকে লক্ষ্য করে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করে এবং হামলার চেষ্টা চালায়।

‎অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, প্রতিপক্ষরা তাকে প্রাণনাশের হুমকি প্রদান করে এবং জায়গা থেকে কয়েকটি গাছ কেটে নিয়ে জমি দখলের উদ্দেশ্যে নানাভাবে হয়রানি করছে। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

‎ঘটনার পরদিন বুধবার সকালে ভুক্তভোগী মোঃ আব্দুল হক দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি নিজেকে ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

‎এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content