তথ্যকণিকা

মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২৫ , ৩:৪০:৪৯ প্রিন্ট সংস্করণ

সুরঞ্জন তালুকদার (মধ্যনগর প্রতিনিধি)

সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ০৩(তিন) বছরের সশ্রম কারাদন্ড সহ ১০,০০০/- (দশহাজার) টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত ০১(এক) জন সাজা জিআর ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিবুর রহমান এর দিকনির্দেশনায় এসআই/বিকাশ সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় কলমাকান্দা থানার মামলা নং-১২(০৪)/১৩, জিআর-৭১(২)/১৩, টিআর-৪১১/১৯ এর সাজা ওয়ারেন্টভুক্ত আসামী সুজিত চন্দ্র সরকার কে(৪৮) গ্ৰেফতার করা হয়।
আজ ১৭ই নভেম্বর সোমবার রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার চাঁনপুর মাদ্রাসা বাজার থেকে গ্ৰেফতার করে থানায় আনা হয়।

গ্ৰেফতার সুজিত চন্দ্র সরকার উপজেলার দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের ঘাসী গ্ৰামের সতীশ চন্দ্র সরকারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিবুর রহমান।

আরও খবর

Sponsered content