ধর্ম

মধ্যনগরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় জগন্নাথ জিউর মন্দিরে প্রার্থনা

  প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২৫ , ২:০৯:১২ প্রিন্ট সংস্করণ

মধ্যনগর প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগরে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ৮২ গ্রাম সমন্বিত জগন্নাথ জিউর মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়।

আজ ২রা ডিসেম্বর মঙ্গলবার সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক চয়নিক দেবনাথ চয়ন মন্দির প্রাঙ্গণে প্রার্থনার আয়োজন করে। প্রার্থনার পূর্বে গীতা পাঠ করেন জগন্নাথ জিউর মন্দিরের পূজারী অনন্ত গোস্বামী।
এসময় প্রার্থনায় অংশগ্রহণ করেন মধ্যনগর সদর ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাজল সরকার ,মধ্যনগর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য রিপন তালুকদার সহ হিন্দু সম্প্রদায়ের বিএনপির কয়েক শতাধিক নেতাকর্মী

আরও খবর

Sponsered content