তথ্যকণিকা

ধর্মপাশায় হেরোইন ও ইয়াবাসহ আটক ২

  প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২৫ , ৪:৫৬:২৬ প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের ধর্মপাশায় ৯ পুরিয়া হেরোইন ও ১০৯ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় উপজেলার পাইকুরাটি ইউনিয়নের দাশপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, দাশপাড়া গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে কফিল মিয়া এবং গাছতলা বাজার এলাকার বাসিন্দা নয়ন মিয়ার ছেলে স্বপন মিয়া।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আরও খবর

Sponsered content