প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২৫ , ১০:৪১:৫৭ প্রিন্ট সংস্করণ
সুরঞ্জন তালুকদার (মধ্যনগর প্রতিনিধি):

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতায় চামরদানী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কাইলানি হাওরের পিআইসি নং–১২ এর কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ১৫ ই ডিসেম্বর সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোঃ নুর আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন কাবিটা উপজেলা মনিটরিং কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুস মিয়া, কৃষি সদস্য এনামুল হক, মৎস্যজীবী প্রতিনিধি মনোয়ার হোসেন, মধ্যনগর থানার প্রতিনিধি এ এসআই আশরাফুল,সাংবাদিক প্রতিনিধি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আল আমিন,ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা প্রথম আলোর প্রতিনিধি সালেহ আহমেদ, হাওর ও নদী রক্ষা উপজেলা কমিটির সদস্য সচিব আশরাফ উদ্দিন হিল্লোল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়া পিআইসি নং–১২ এর সভাপতি সেলিম আহমদ ও সদস্য সচিব আঃ সালামসহ স্থানীয় বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, আজ চামরদানী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে পিআইসি নং–১২ এর কাজের শুভ সূচনা করা হলো। অতি দ্রুত সময়ের মধ্যে উপজেলার সকল পিআইসি কমিটি ঘোষণা করে প্রকৃত কৃষকদের মাধ্যমেই কাজ বাস্তবায়ন করা হবে। তিনি এ সময় কাজের সুষ্ঠু বাস্তবায়নে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
উপসহকারী প্রকৌশলী মোঃ নুর আলম
বলে সম্ভাব্যভাবে মধ্যনগর উপজেলায় প্রায় ৪০টি পিআইসি গঠন করা হতে পারে। এরই অংশ হিসেবে আজ কাইলানি হাওরপাড়ে পিআইসি নং–১২ এর কাজ উদ্বোধন করা হলো। এ প্রকল্পে মোট ২২৭৯২৫২.৪৯ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
বাস্তবায়নে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
সবশেষে সোলেমানপুর গ্রামের মসজিদের ইমাম মোনাজাত করেন।

















