প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২৫ , ৫:১৪:৩৭ প্রিন্ট সংস্করণ
প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় গ্রাহকদের আর্থিক সচেতনতা ও মতবিনিময় সভা করেছে “ব্র্যাক ব্যংক এজেন্ট ব্যাংকিং বাদাঘাট শাখা। গতকাল দুপুরে উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারের কালু মিয়া বিল্ডিং এর ৩য় তলায় ব্র্যাক ব্যংক এজেন্ট ব্যাংকিং অফিস কক্ষে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় ব্র্যাক ব্যংক এজেন্ট ব্যাংকিং এর ব্যবস্থাপনা পরিচালক সেলিম রেজার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, বাদাঘাট বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম সিকদার, সাধারণ সম্পাদক হারুন অর রশি, সুনামগঞ্জ ব্র্যাক ব্যংকের এজেন্ট রিলেশনশিপ অফিসার প্রিন্স চন্দ্র সরকার, আর এম রিয়াজ উদ্দিন, এস এম ই ইউনিট ইনচার্জ মো: লিটন মিয়া তালুকদার, দিরাই এস এম ই ইউনিট ইনচার্জ আরিফুল হক, আর ও বিশ্বজিৎ দে ও মাহমুদুল হাসান মনির প্রমুখ।


















