তথ্যকণিকা

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উদ্যোগে মাদকবিরোধী সাঁতার প্রতিযোগিতা

  প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২৫ , ২:৪১:৪১ প্রিন্ট সংস্করণ

এনামুল হক ছোটন:

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উদ্যোগে শিক্ষার্থীদেরকে মাদক সম্পর্কে সচেতন করতে মাদকবিরোধী সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর আয়োজনে ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা এর সহযোগিতায় আজ বুধবার (২৪ ডিসেম্বর) সকালে ১১ টায় ময়মনসিংহ সুমিং কমপ্লেক্সে মাদকবিরোধী সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অতিরিক্ত পরিচালক মোঃ জাফরুল্ল্যাহ কাজল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও উপ পরিচালক উম্মে হাবিবা মীরা। সাঁতার প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপপরিচালক মোঃ আনোয়ার হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ, ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন সহ প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান সাঁতার প্রশিক্ষক মোঃ আব্দুস সামাদ কাজল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন মাদকাসক্ত পূর্নবাসন কেন্দ্রের পরিচালকবৃন্দ সহ সাঁতার শিক্ষার্থী এবং তাদের অভিভাবকবৃন্দ।

আরও খবর

Sponsered content