প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২৫ , ৫:০৯:২৮ প্রিন্ট সংস্করণ
আশুলিয়া প্রতিনিধি শরিফ মিয়া :

আশুলিয়ায় অবৈধভাবে ক্ষতিকারক রাসায়নিক মিশিয়ে টিবিএস ফুড প্রোডাক্ট নামে নকল ইনো তৈরির কারখানা অনুমোদন ছাড়াই তৈরি হচ্ছে ভেজালজাত খাবার পণ্য।
রবিবার দুপুরে সরজমিনে আশুলিয়ার নরসিংহপুর গুমাইল স্কুল এন্ড কলেজ রোড এলাকার বাড়িওয়ালা ওয়াসিমের ভবনে টিবিএস ফুড প্রোডাক্ট অবৈধভাবে বাসাবাড়িতে বিভিন্ন রাসায়নিক ক্যামিক্যাল দিয়ে তৈরী হচ্ছে এসব নকল ইনোসহ শিশু খাদ্য। এতে করে একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব, অন্যদিকে জনস্বাস্থ্যে চরম হুমকির মুখে।
এবিষয়ে টিবিএস ফুড প্রোডাক্ট এর মালিক আরিফ ক্যামেরার সামনে কোন কথা বলতে রাজি হননি। তবে তিনি দাবী করেন তার কারখানায় নকল ইনো তৈরি হয় না এবং সব কাগজ পত্র রয়েছে বলেও দাবী করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, দ্রুত এই সমস্ত ভেজাল খাদ্য সামগ্রী তৈরি প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালানো হবে এবং দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।

















